ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও আমনচুরি বিলে বর্তমান নেই কোনোও বাঁধ,প্রত্যেক বছরের ন্যায় এবারও বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের।
বুধবার বিকেলে সরজমিনে বনগাঁও আমন চূরি বিলে যাওয়া হলে সেখানকার কৃষক মৃত আবু বকর সিদ্দিকের পুত্র এরশাদ (৫৫), মৃত আব্দুর রহিমের পুত্র বাদশা মিয়া (৫৬), মৃত মোহাম্মদ আলীর পুত্র জাহিদ হাসান,মৃত্য আমেজ উদ্দিনের পুত্র ছাইদুল (৫০), মৃত আব্দুল মজিদের পুত্র আতাহার আলী, মৃত আবু বকর সিদ্দিকের পুত্র খোরশেদ আলম,মৃত আব্দুল হাইয়ের পুত্র সেলিম মিয়া সহ কৃষকরা জানান।
আমন চূরি বিলের উত্তরে চকপাড়া, দক্ষিণে মনাকোষা, পশ্চিমে বনগাও পুর্বপাড়া, পূর্ব দিকে বনগাঁও নদীর পাড় এই চার গ্রামের মধ্যস্থলে রয়েছে আমন চুরি বিল।
এ বিলে প্রায় দুইশো একর আবাদি জমির উপর চাষাবাদ হয় দুটি মৌসুম।
যুগ যুগ ধরে কৃষকরা আমন চুরি বিলে শুকনো মৌসুমে বোরো আবাদ করেন আর আমন মৌসুমে অধিক বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদী নালা ভরে হয় টইটুম্বুর।
এ বিলের পূর্ব দিক দিয়ে দক্ষিণে প্রবাহিত হয় রঞ্জনা ও চৌমুহনী খালের পানি।
বর্ষাকালে অতি ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি প্রবেশ করে আমন চূরি বিলে। ফলে নদী-নালা, ডুবা এসব ভরে গিয়ে বিলে জমা হতে থাকে এসব পানি।
কৃষকরা আরও জানান,বর্ষাকালে পাহাড়ি ঢলে বন্যার পানি যাতে নদী দিয়ে বিলে প্রবেশ করতে না পারে,সে জন্য ড্রেনের মাঝে সকল কৃষকরা মিলে বাঁধ দেয়।
নদীর পানি কমতে থাকলে পরবর্তীতে কৃষকরাই তাদের দেওয়া সেই বাঁধটি কেটে দেয়। তখন দ্রুত বেগে নেমে যায় বিলের পানি।
এ ব্যাপারে গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহসহ স্থানীয় কৃষকরা জানান, বনগাও গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে রবিউল ইসলাম রিটন ও তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিবের নামে আমনচুরি বিলের পানি নিষ্কাশনের বাঁধ দেওয়ার যে অভিযোগ উঠেছে, এই ঘটনার সাথে তারা কোনও প্রকার জড়িত নেই বলেও জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার জানান,এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments