ডেস্ক রিপোর্ট: পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় একযোগে আজ ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে ১১টি মামলায় মোট ৬ লাখ ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৩ হাজার ২৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানকালে কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ এবং ১৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে অবৈধ পলিথিন, শব্দদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments