সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার

প্রকাশ : 26 Aug 2024
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার

ডেস্ক রিপের্ট: সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে রাজধানীর উত্তরা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার কাজী জিয়া উদ্দিন ইনুকে আটকের খবর নিশ্চিত করেন।

তিনি জানান, হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ড ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলায় তাকে আসামী করা হয়েছে।

সম্পর্কিত খবর

;