ডেস্ক রিপোর্ট: আজ ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার, বিকাল ৪টায় হাতিরঝিল থানা শাখার উদ্যোগে মগবাজার মোড়ে সিপিবির পথসভা অনুষ্ঠিত হয়।
হাতিরঝিল থানা শাখার নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হকের সভাপতিত্বে পথসভায় নেতৃবৃন্দ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত জুলাই গণহত্যার বিচার, জুলাই অভ্যুত্থানে পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত, বিভিন্ন শ্রমিক অঞ্চলে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানায়।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা উত্তর জেলা কমিটির সদস্য জহিরুল ইসলাম, শাখা সম্পাদক কল্লোল বণিক, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ। উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, হাতিরঝিল থানা কমিটির সভাপতি আসাদুজ্জামান, বাংলাদেশ যুব ইউনিয়ন, হাতিরঝিল থানা কমিটির সভাপতি তাপস শীল, সাংগঠনিক সম্পাদক বিচিত্র বিশ্বাস প্রমুখ। পথসভায় বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংস্কারের মাধ্যমে নির্বাচনের একটি রোডম্যাপ যখন অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ তখন ৭২-এর সংবিধানকে বাতিলের দাবি জানোনো অপ্রত্যাশিত।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments