রাজশাহী অফিস: ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারঘাট উপজেলার প্রধান সড়ক, মোড়, অলিগলি থেকে শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত হয়েছে পুরো এলাকা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (২ সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শুরু হয় চারঘাট পাইলট স্কুল মাঠ থেকে বিভিন্ন সড়ক ঘুরে চারঘাট বাজারে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও যুগ্ম সম্পাদক, রাজশাহী-৬ (চারঘাট-বাঘার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন উজ্জল।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুরাদ পাশা। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ওবাইদুল হক মিতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান তিতাস,রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মোঃ মওদুদ আহমেদ মধু , রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম মো: রাজিবসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, চারঘাট পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল,পৌর যুবদল,ছাত্রদলসহ অংশ নেবেন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা।
আনোয়ার হোসেন উজ্জল বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছর ধরে তাই ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবের দিনটি ছিল হামলা-মামলা মাথায় নিয়ে নিছক আনুষ্ঠানিকতা। তবে গতবছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচার সরকারপ্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে দেশে ফিরে আসে শান্তির পরিবেশ, যেটিকে দেশের মানুষ বলছেন দ্বিতীয় বিজয় দিবস। দেশের অন্যান্য মানুষের মতো রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে নির্যাতনের শিকার বিএনপিতেও বিরাজ করছে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।
তিনি আরো বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তাঁর ন্যায়-নীতি, আদর্শ, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’
তারেক রহমান এর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, ‘দেশে কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, জুলুম ও নির্যাতন মেনে নেওয়া হবে না।’ এছাড়া, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান তিনি।
পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments