জেলা প্রতিনিধি, নাটোর: গত ৪আগস্ট বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের আন্দোলনকারী শাওন আহমেদ সিয়াম ওরফে পিয়াস নামে এক শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ১২জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন আন্দোলনে মারপিটের শিকার শাওন আহমেদ সিয়াম।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক এমপি শিমুলের পিএস আকরাম হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তারুল ইসলাম আলম, কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ, ছাত্রলীগ নেতা দস্তগীর সজীব প্রমুখ।
মামলার এজাহারে সুত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুর বাদী শাওন আহমেদ সহ বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলনের প্রস্তুতি নিয়ে শহরের ভবানীগঞ্জ গ্রন্থাগারের সামনে পর্যন্ত আসা মাত্র সকল আসামীগনের হাতে থাকা লাঠি, লোহার রড, হাসুয়া, রাম-দা, চাইনিজ কুড়াল, পিস্তল নিয়ে দলবদ্ধ হয়ে সাবেক এমপি শিমুলের হুকুমে অতর্কিত ভাবে হামলা করে। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারপিট করে আহত করে। একপর্যায়ে সাবেক এমপি শিমুল ফাকা গুলি করে ওই এলাকা জনশূন্য করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় এসেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্তির প্রক্রিয়া চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments