সাবেক এমপি দবিরুল, আজাদ ও মোর্শেদী গ্রেফতার

প্রকাশ : 02 Oct 2024
সাবেক এমপি দবিরুল, আজাদ ও মোর্শেদী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাও সদর উপজেলা থেকে  পুলিশ সাতবারের সংসদ সদস্য দবিরুলকে গ্রেফতার করে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তাকে বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।



আর এক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে বুধবার (০২ অক্টোবর) দিবাগত রিতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র্যাব। রাজশাহী-৪ আসনের এই সাবেক সংসদ সদস্যকে  গ্রেফারের খবর নিশ্চিত করেছে  র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস।



এদিকে সাবেক ফুটবলার খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে ০১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধা থেকে র্যাব আটক করেছে।

খুলনার ফুলতলা একটি হত্যা মামলায় এই বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শৈদীকে গ্রেফতার দেখানো হয়।



সম্পর্কিত খবর

;