ডেস্ক রিপোর্ট: “স্বাধীনতার পঞ্চাশ বছর পরও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা বাঙালি জাতির জন্য কলঙ্কের”-বলে মন্তব্য করেছেন সামাজিক সংগঠন জনলোক। সম্প্রতি হিন্দু ধর্মালম্বীদের দূর্গোৎসবে কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে আগুন, ভাংচুর ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এ মন্তব্য করে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে সংগঠনটির নেতারা আরো বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে এই দেশ ও জাতির জন্য ধর্মীয় উন্মাদনা, উস্কানি ও এদেশের সংখ্যালঘু সম্প্রদায়েরর উপর আক্রমণ চরম লজ্জা ও কলঙ্কের। অতীতে ঘটে যাওয়া এ ধরনের হামলা ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় দুষ্কৃতিকারীরা বারবার এমন ঘটনায় লিপ্ত হয় বলেও মন্তব্য করেন তারা।
ধর্মের দোহাই দিয়ে হামলা ও সন্ত্রাসের প্রতিটি ঘটনাই জাতির অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে উল্লেখ করে জনলোক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সচেতন প্রতিটি নাগরিকেরই স্ব স্ব অবস্থান থেকে রুখে দাঁড়ানোর সময় এসেছে।
চলমান সহিংসতা বন্ধে রাষ্ট্রীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা কামনা করে তারা বলেন, প্রতিটি রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস ও ধর্মের নামে ভিন্নমত ও সম্প্রদায়ের উপর আঘাতের বিরুদ্ধে নীতিগত অবস্থান নিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হলে তা প্রকারান্তরে বাংলাদেশ রাষ্ট্রকেই অনিরাপদ জাতিরাষ্ট্রে পরিণত করবে। বাংলাদেশের সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের মর্যাদা অক্ষুন্ন রাখতে অবিলম্বে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দেবার মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে দল-মত-ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে সকলকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments