জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার শুরু থেকেই সমাবর্তন আয়োজনের ব্যাপারে আমরা আন্তরিক ছিলাম। উপাচার্য নিযুক্ত হওয়ার পরপরই সিন্ডিকেট আহ্বান করে ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেই। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছিল। তিনি আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবর্তন আয়োজনের সম্মতি দিয়েছেন।’
এর আগে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটে সমাবর্তনের ফি নির্ধারণ করা হয়। এবার স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে ২ হাজার ৫০০ টাকা ও একসাথে ৪ হাজার টাকা, এমফিল ডিগ্রির জন্য ৫ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য ৭ হাজার টাকা এবং উইকেন্ড/ইভনিং প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
এর মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর ১০ হাজার শিক্ষার্থীর দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২৬ বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ে। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ সমাবর্তন। সর্বশেষ পঞ্চম সমাবর্তনে অংশ নেয়া ৯ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী মূল সনদপত্র হাতে পান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments