স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ঐতিহাসিক গণআদালত গঠনের মূল উদ্যোক্তা ও গণআদালতের রায় বাস্তবায়নের গণআন্দোলনের নেতা শহীদ জননী জাহানারা ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সংক্ষিপ্ত স্মরণসভা এবং শহীদ জননীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দলের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং জাসদের জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন এর সঞ্চালনায় এ স্মরণসভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহামেদ।
স্মরণসভায় বক্তারা শহীদ জননী জাহানারা ইমামের প্রতি জাসদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ জননী জাহানারা ইমাম ১৯৭১ সালে জাতির উপর সংঘটিত ইতিহাসের বর্বরতম অবিচার যুদ্ধাপরাধের বিচার করে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় আত্মমর্যদা পুনরুদ্ধার করে জাতীয় পুনর্জাগরণ ঘটানোর প্রয়াস পেয়েছিলেন। তারা বলেন, বাংলাদেশের জন্মশত্রু দেশী—বিদেশী শক্তি মিলিত হয়ে মেটিক্যুলাস ডিজাইনে ছদ্মবেশী প্রতারণামূলক কোটা আন্দোলনের নামে জঙ্গীবাদী হামলা ও উত্থান ঘটিয়ে বাংলাদেশের রাষ্টক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। অবৈধ ক্ষমতাদখলকারী সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে বেআইনিভাবে তাদের নীলনকশা অনুযায়ী ট্রাইব্যুনাল পুনর্গঠন করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা জননেতা হাসানুল হক ইনুসহ মুক্তিযোদ্ধাদের মিথ্যা মামলায় সাজানো প্রহসনমুলক বিচারে বিচারিক হত্যার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমামের পথ ধরেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করতে জাতীয় পুনর্জাগরণ ঘটাতে হবে। বক্তারা বলেন, বাংলাদেশ বাঁচলে মুক্তিযুদ্ধ বাঁচবে, হাসানুল হক ইনুসহ মুক্তিযোদ্ধারা বাঁচবেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments