বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত ‘আন্তঃহল নবিশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’-এর বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিতর্ক ক্লাব এবং ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বিতর্ক ক্লাব। বাংলা বিতর্কে রানার্স-আপ হয় বিজয় একাত্তর হল বিতর্ক ক্লাব এবং ইংরেজি বিতর্কে রানার্স-আপ হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল বিতর্ক ক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০২ জুন শুক্রবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ডিইউডিএস-এর সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম এবং ডিইউডিএস-এর মডারেটর তাওহিদা জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন জটিল বিষয়ের সমাধান করতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদার, মানবিক, অসা¤প্রদায়িক, বিশ্লেষণাত্বক দৃষ্টিভঙ্গিসম্পন্ন এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments