কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী অভিযান- ২০২৩ উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই র্যালিটি বুধবার (২১ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈন বলেন, শুধুমাত্র আর্থিক লেনদেন দুর্নীতির পরিচায়ক নয়, বরং প্রতিটি নাগরিক তার অর্পিত দায়িত্ব যথাযথ পালন না করাও দুর্নীতির অংশ। কাজেই সকলের উচিত পরিপূর্ণভাবে দুর্নীতিকে প্রতিরোধ করা।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, নীতি এবং নৈতিকতা বহির্ভূত যেকোন কাজই হলো দুর্নীতি । সারা বছর ধরে চলমান দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই দুর্নীতি বিরোধী র্যালি। এই র্যালির উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা।
এ সময় র্যালিতে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, হল প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments