মোংলা থেকে মো. নূর আলম, বাগেরহাট: রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মোংলা বন্দরে নোঙ্গর করেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ। ১ আগস্ট সোমবার বিকেল ৪ টায় বন্দরের ৬ নম্বর জেটিতে রাশিয়ান পতাকাবাহী " এম ভি কামিল্লা" জাহাজটি নোঙর করে। এর আগে সর্বশেষ গত ২০২১ সালের ১৭ অক্টোবর রাশিয়ার জাহাজ আসে। সেসময় রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের ৩৭০০ মেট্রিকটন মালামাল নিয়ে আসে "এম ভি ফেসকো আলিশ" নামে রাশিয়ান জাহাজ। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকেলে জাহাজটি মোংলা বন্দরে এসেছে। যুদ্ধ সে দেশের অভ্যন্তরীণ বিষয়। আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশি দেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসে এসব পণ্য। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক ভালো তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলেও চেয়ারম্যান জানান। রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুর এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, গত ২৮ জুন রাশিয়ার তামারক বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এ জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। বিকেলে জাহাজটি নোঙর করার পর এদিন সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু হয় বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০১৭ সালের পাবনার ঈশ্বরদী থানার পদ্মা নদীর তীরে রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments