মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগন্জের শিমুলিয়ায় আজ বৃহস্পতিবার ( ১৯ জুন) দুপুরে বিআইডব্লিউটিএ ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইতোপূর্বে ড্রেজিং বিষয়ক কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিলো না। কিন্তু এটা দরকার ছিলো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ), পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সারাদেশেই বছরের বিভিন্ন সময়ে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু আমাদের ড্রেজিং বিষয়ে দক্ষ জনবলের অভাব রয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ কর্তৃক ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এখান থেকে ড্রেজিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জন্য দেশে বিদেশের বিভিন্ন খ্যাতনামা ড্রেজিং কোম্পানিগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়াও দক্ষ জনবল তৈরীর মাধ্যমে এই প্রতিষ্ঠান দেশের ড্রেজিং কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। উল্লেখ্য, ইনস্টিটিউটটিতে বিভিন্ন মেয়াদে ২৮ টি কোর্সের কার্যক্রম চালু হয়েছে। এখানে ড্রেজার মেশিন প্রস্তুত বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে।
এছাড়াও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে একটি ইমার্জেন্সি ফেরিঘাট স্হাপন ও বিদ্যমান শিমুলিয়া নদী বন্দর বহাল রাখার প্রয়োজনীয়তা ওপর জোর দেন তিনি। ইকো ট্যুরিজম কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এখানে একটি ইকোপার্ক নির্মাণ করা যায় মর্মে অভিমত ব্যক্ত করেন।
এসময়ে অবৈধ ড্রেজিং বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনকে আরো সতর্কভাবে মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন উপদেষ্টা। নদী পাড়ের অবৈধ দখলসহ বিভিন্ন স্হাপনা অপসারণে পদক্ষেপ নিতে বিআইডব্লিউটিএ কে নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সীগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল)সহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments