রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উদযাপন
উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় এর সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উদযাপন
উপলক্ষে আলোচনা সভার পর স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments