মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : আগামী ২ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রথম প্রচারণা ১৪ দলগত ভাবে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে জোটের সক্রিয়তা বাড়াতে আগামী ২৫ মে ১৪ দলের কর্মীসভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রানীবাজারস্থ খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত রাজশাহী ১৪ দলের বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামীলীগ মনোনীত ১৪ দল সমর্থিত প্রার্থী ও সাবেক মেয়র রাজশাহী ১৪ দলের সমন্বয়ক এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৈঠক সূত্রে জানা গেছে,আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আগামী ২ জুন। ওইদিন থেকেই মূলত প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে প্রচার- প্রচারণা করতে পারবেন। এ নির্বাচনে নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন প্রতীক পাওয়ার পর তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ১৪ দলগতভাবে।
আগামী ২ জুন বিকাল চারটায় শহরের বাটার মোড় সংলগ্ন ‘জয় বাংলা চত্বর’থেকে এই প্রচারণা শুরু হবে বলে জানানো হয়েছে। এতে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি, জাসদসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এছাড়াও বৈঠক থেকে আগামী নির্বাচনে ১৪ দলের কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করতে আগামী ২৫ মে কর্মীসভা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। এদিন বিকাল চারটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে এই কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান,নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,মহানগর ন্যাপ সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামিণিক,জেলা ন্যাপের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক,নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু,নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন,নাজমুল করিম অপু, জাসদ মহানগরের দপ্তর সম্পাদক গাজী মো: আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments