তালা সাতক্ষীরা প্রতিনিধি: ব্রি-৭৫ জাতের ধানের ভালো ফলনে খুশি তালা উপজেলার কৃষকরা কাঙ্ক্ষিত বৃষ্টিপাতের অভাবে আমন ধানের চাষ করতে পারেননি উপকূলের কৃষকরা। ফলে যে মাঠে থাকার কথা সবুজের সমারোহ, সেই মাঠ এখন ধূ-ধূ করছে। তাই কার্তিকের নবান্নের দেশে এবার হয়তো ফসলভরা মাঠ সাজিয়ে আসবে না হেমন্ত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যখন এমন চিত্র, তখন ব্রি-৭৫ জাতের ধান আশার আলো জ্বেলেছে বলে দাবি করেছে কৃষি বিভাগ।
সাতক্ষীরার তালা উপজেলায় আমন মৌসুমে ব্রি-৭৫ জাতের ধানের আগাম চাষ করে কৃষক রফিকুল ইসলামসহ অনেকেই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা সেতু ইসলাম।
তিনি বলেন, আমনের আগাম জাত ব্রি-৭৫ ধান চাষ করে হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তালার উপসহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম কৃষক মো. রফিকুল ইসলামের জমিতে ব্রি-৭৫ জাতের ধান কাটা পরিদর্শন করেন।
উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম বলেন, ব্রি-৭৫ নতুন জাত হিসেবেও চাষে কৃষকেরা ভালো সাফল্য পাচ্ছেন।
কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি যেকোনও নতুন কৃষি প্রযুক্তি সবার আগে ব্যবহারের চেষ্টা করি। এবারও ব্রি-৭৫ জাতের ধান আগাম রোপণ করি। এতে ভালো ফলন পেয়েছি। হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন ফলন হয়েছে।
তিনি আরও বলেন, এ বছর আমি প্রায় ছয় বিঘা জমিতে ব্রি-৭৫ জাতের ধান রোপণ করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। পোকামাকড়ের বালাই নেই, আর সুগন্ধি জাতের এ ধান চাষের পরেও সরিষা চাষের সুযোগ থাকে ।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এ বছর তালা উপজেলায় ৭৪০ হেক্টর জমিতে ব্রি-৭৫ ধানের আবাদ হয়েছে। এ ধানের আয়ুষ্কাল কম হওয়ায়, ধান কেটে কৃষকেরা দ্রুত তেলজাতীয় ফসলের আবাদ করতে পারবেন। নতুন এই জাতের ফলনও ভালো হওয়ায় কৃষকরা উৎসাহিত হচ্ছেন বলে জানান তিনি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments