উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা একতা তরুণ সংঘের উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর পৃষ্ঠ পোষকতায় মুন্ডপাশা আনোয়ারা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল চারটায় ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল টুর্নামেন্টে উজিরপুর পৌরসভা একাদশকে হারিয়ে ০১ গোলে শিকারপুর একাদশ বিজয় লাভ করেন।
সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি কাজী মাহবুব (ধলুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের সাবেক ভিপি কাজী এমদাদুল হক মিলন, সরকারি বি এম কলেজের সাবেক বাকসু সম্পাদক ও বরিশাল জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক,
উজিরপুর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান লিখন, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ পনির খান। এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম সাজু, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সর্দার সিদ্দিকুর রহমান। হাডুডু টুর্নামেন্ট পরিচালনা করেন শিকারপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মহাসিন হাওলাদার। ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্ট উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় ভরে যায়। খেলা শেষে বিজয়ীদের হাতে ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments