কে এম মাহমুদ হোসেন, রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশায় জাতীয় দূর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পাংশা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়।
"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে মহড়ায় পাংশা ফায়ার সার্ভিস সিভিল ষ্টেশনের ষ্টেশন অফিসার রয়েল আহম্মেদের নেতৃত্তে ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের কার্যক্রম পরিচালিত হয়।
উপস্থিত অতিথী স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ সকলের উদ্দেশ্যে রয়েল আহম্মেদ বলেন, ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে আপনাদের সম্পদ ও পরিবারের সদস্যদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য আমাদের এ চেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: জাফর সাদিক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রোকেয়া বেগম, কৃষি অফিসার রতন কুমার ঘোষ। যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার, প্রানী সম্পদ কর্মকর্তা মোত্তালিব, পাংশা প্রেসক্লাব সভাপতি এস এম রাসেল কবির, সমবায় অফিসার সাইফুল। পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর দিপংকর, জর্জ হাই স্কুলের প্রধান শিক্ষক রাশিদা খানম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যন্য অতিথীগন।
অগ্নি নির্বাপন মহড়া কার্যক্রমে স্টেশনের কর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমিউনিটি ভলেন্টিয়ারদের সাথে শিক্ষার্থী সহ অতিথীরাও অংশগ্রহন করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments