কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সরকারী ছুটির দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজার হাজার পর্যটক। শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে এসকল পর্যটকের আগমন ঘটে। শুক্রবার সকাল থেকে পর্যটকদের পদচারনায় এখন মুখর হয়ে উঠেছে গঙ্গামতি, ঝাউবাগান ও লেম্বুর বন সহ সকল পর্যটন স্পট। সৈকতে আসা পর্যটকরা সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউবা ছবি তুলছেন, কেউবা আবার মোটরবাইক কিংবা ওয়াটার বাইকে ঘুরছেন। আগতদের ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার আশি শতাংশ হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।
স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই বৌদ্ধ পূর্ণিমার ছুটিসহ সরকারী টানা তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। বৃহস্পতিবার বিকাল থেকেই এসকল পর্যটকের আগমন বাড়তে থাকে। আগত পর্যটকরা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত অবলোকনের পর ছুটছেন রাখাইন পল্লীসহ দর্শনীয় স্থানে।
পর্যটক মেহেদী হাসান বলেন, আগের থেকে কুয়াকাটা সৈকতের পরিবেশ অনেক সুন্দর হয়েছে। সৈকতের সৌন্দর্যে বিমোহিত হয়ে বারবার আসি। পর্যটক জান্নাতআরা বলেন, সমুদ্রের বিশালতা আমাকে মুগ্ধ করেছে। ঢেউ, বালু আর পানি সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি কে এম জহির বলেন, টানা তিন দিনের ছুটির কারণেই মূলত পর্যটকদের চাপ একটু বেশি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের ট্যুরিস্ট পুলিশ পর্যটন স্পটগুলোতে কাজ করছে। এছাড়া সৈকতে সর্তকতামূলক মাইকিং করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments