দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পিএম (ফিলিপনগর-মরিচা) কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমের দায়ের করা মামলায় সোমবার ( ১৯ মে ) সকালে তাকে ও তার ভাই কলেজের নৈশ প্রহরী ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। ৫ আগষ্ট ফ্যাসিবাদী ও গণহত্যার পৃষ্ঠপোষক হাসিনা সরকার পতনের পর কলেজের ছাত্র ও এলাকাবাসীর তোপরে মুখে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসী, কলেজের শিক্ষক-কর্মচারী ও কলেজ কতৃপক্ষ পিএম কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমান মাসুমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন। এরপর থেকে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। গত ১৪ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম কলেজে গেলে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার লোকজন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অফিস কক্ষের তালা ভেঙ্গে ল্যাপটপ, নগদ টাকা, রেজুলেশন বই, শিক্ষক-শিক্ষিকার হাজিরা খাতাসহ গুরুত্পূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম বাদী হয়ে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নানকে প্রধান আসামি করে ১৭ মে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন যার নং-২৭। ফৌজদারী অপরাধে ১৪৩/৪৪৭/৩৪১/৩৪২/৩৭৯/১১৪ ধারায় পেনাল কোডে দায়ের করা মামলায় ৩ জনের নাম উল্লেখ সহ আরো ৭/৮জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন ফিলিপনগর গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে পলাতক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান (৫৮) এর আপন ছোটভাই পিএম কলেজের নৈশ প্রহরী মো. ইউনুস আলী (৪০) এবং একই গ্রামের একরেজ প্রামানিকের ছেলে কলেজের ডে গার্ড মো. মেহেদী (৩৩)। মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ গতকাল সোমবার সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসা থেকে অধ্যক্ষ মো. আব্দুল মান্নান (৫৮) ও তার ভাই নৈশ প্রহরী মো. ইউনুস আলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার ভাই নৈশ প্রহরী ইউনুস আলী গ্রেপ্তার হওয়া বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, পিএম কলেজের অভ্যন্তরীন দ্বন্দ্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়ের কারা মামলায় অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার ভাই নৈশ প্রহরী ইউনুস আলী গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments