জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪জানুয়ারী) বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। অভিযান চলাকালে উপজেলার লাঙ্গলঝাড়া
ইউনিয়নের খাসপুর ফসলী মাঠ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে লোহাকুড়া গ্রামের এক্সকাভেটর গাড়ীর (ভেকু গাড়ি, মাটি কাটার যন্ত্র) মালিক জুবায়ের হোসেন (২৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন-ভূমি অফিসের প্রনব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন-থানা পুলিশের কর্মকর্তা সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা জানান-সমাজে যে কোন অপরাধ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments