নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি অটো রাইস মিলের দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চল্লিশা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তাঁরা দুজনই চল্লিশা এলাকায় জীবন কুমার সাহার মালিকানাধীন ‘তমাল তন্ময়’ অটো রাইস মিলে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, প্রায় এক বছর ধরে রাসেল ও আকাশ ওই রাইস মিলে কাজ করছিলেন। শনিবার বিকেলে কাজ না থাকায় তাঁরা রেললাইনের পাশে খোলা জায়গায় ঘোরাফেরা করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেললাইন ধরে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ দুজনকেই মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। নিহতদের মাথা ও শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments