বিএনপির নেতা গয়েশ্বর রায়ের সহধর্মিনী ঝর্ণা রায় আর নেই

প্রকাশ : 29 Dec 2024
বিএনপির নেতা গয়েশ্বর রায়ের সহধর্মিনী ঝর্ণা রায় আর নেই

ডেস্ক রিপোর্ট:  বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর সহধর্মিনী, বিএনপি’র প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস এর মাতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী’র শ্বাশুড়ী ঝর্না রায় পরলোকগমণ করেছেন।  বার্ধক্যজনিত কারণে আজ বিকেল ৪ টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। 

ঝর্না রায় এর পরলোকগমণে তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।


আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ঝর্না রায় এর পরলোকগমণে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি তাঁর রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সকল কর্মকান্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।

অনুরূপ শোক জানিয়েছেন বিএনপির সহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

সম্পর্কিত খবর

;