স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
সরকারি সূত্র জানায়, নতুন সরকারের কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ, চলমান প্রশাসনিক কর্মকাণ্ডের পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা ও তাৎক্ষণিক করণীয় বিষয় তুলে ধরেন।
বৈঠকে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারের প্রথম বৈঠকেই জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে নিয়মিত বৈঠকের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত মন্ত্রিসভার এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments