আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘোষণা করেচৈ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর দেশটির কাসাই প্রদেশের বুলাপে হেলথ জোন থেকে সন্দেহজনক রোগী শনাক্তের পর বিষয়টি নিশ্চিত হয়।
প্রথম আক্রান্ত রোগী ছিলেন এক গর্ভবতী নারী, যিনি ২০ আগষ্ট বুলাপে জেনারেল হাসপাতালে জ্বর, ডায়রিয়া, রক্তক্ষরণ এবং চরম দুর্বলতা নিয়ে ভর্তি হন। ২৫ আগষ্ট মারা যান তিনি। পরবর্তীতে পরীক্ষার ফলাফলে ইবোলা ভাইরাস শনাক্ত হলে ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব ঘোষণা করা হয়।
Who তথ্য মতে, ৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৮ জন শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার প্রায় ৫৪ শতাংশ। মৃত্যূদের মধ্যে চার জন স্বাস্থ্য কর্মী রয়েছে। আক্রান্তদের ৮০ শতাংশের বয়স ১৫ বছর বা তার বেশী।
স্বাস্থ্য মন্ত্রণালয়, ডব্লিউএইচও এবং অংশীদার সংস্থাগুলো জরুরি জনস্বাস্থ্য প্রতিক্রিয়া কার্যক্রম শুরু করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments