স্টাফ রিপোটার: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদিত মুক্তা পানি থেকে আয় করা অর্থ তাঁদের কল্যাণে ব্যয় করা হয়। মুক্তা পানিকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে হবে। মুক্তা পানি হবে দেশ সেরা বোতলজাত পানির ব্র্যান্ড।
মন্ত্রী আজ রাজধানীর সেগুণবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে মুক্তা পানির প্রমোশনাল কার্যক্রম, রোড-শো ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে। তাঁরা সমাজে মাথা উঁচু করে জীবনযাপন করছেন। প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সবাইকে কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিগত সরকারগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছুই করেনি। মৈত্রী শিল্প ছিল একটি রুগ্ন শিল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এ প্রতিষ্ঠান এখন লাভজনক হয়েছে। মুক্তা পানি গুনগত মানে সেরা একটি বোতলজাত পানি। আধুনিক মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এ পানিকে দেশ বিদেশে পৌঁছে দিতে হবে। মন্ত্রী মৈত্রী শিল্পের উন্নয়নে আরও পুঁজি প্রদান করা হবে বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হলে তাঁরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে।
রাশেদ খান মেনন এমপি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আনতে হবে। তাদেরকে বাদ দিয়ে সমাজের অগ্রগতি সম্ভব নয়।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এস শামীম রেজা।
পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্যা অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments