দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হৃদয় হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিশাত আহমেদ (১৫) নামে অপর এক স্কুল ছাত্র। নিহত হৃদয় আড়িয়া ইউনিয়নের আড়িয়া পশ্চিমপাড়া গ্রামের লস্কর আলী ছেলে এবং আহত নিশাত একই ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার জিয়াউল ইসলামের ছেলে ও আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় স্যালো ইঞ্জিন চালিত আলগামনকে সাইড দিতে গিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল চালক হৃদয় ও তার বন্ধু নিশাত গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত নিশাতকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা লেগে হৃদয় নামে একজনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় নিশাত নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments