সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রাইভেটকার চালক আরিফ হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: সুলতান মাহমুদ এই রায় দেন।
সাজা প্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জ জেলার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী, জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত ফারুকের ছেলে সাব্বির হোসেন, নুর হোসেনের ছেলে সবুজ হোসেন ও বাদশা মিয়ার ছেলে রবিন।
মামলার রায় থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ আগষ্ট রাতে প্রাইভেটকার চালক আরিফ মোটরসাইকেল যোগে জামালপুর সদর উপজেলার মাছিমপুরে নিজ বাড়ীতে ফিরছিলেন। ফেরার পথে হামিদপুর গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে আরিফকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সাথে জড়িত থাকা সন্দেহে চার জনকে গ্রেফতার করে পুলিশ ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে মোহাম্মদ আলী ও মো. সাব্বির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাকি দুই আসামী সবুজ হোসেন ও রবিন উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাদের জামিন না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন। হাইকোর্টের নির্দেশে জামালপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সুলতান মাহমুদের আদালতে অভিযোগ গঠন করে ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন করে চার আসামীর উপস্থিতিতে প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: আবুল কাশেম তারা ও অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামীপক্ষে আইনজীবী ছিলেন মাসুদা খান মজলিস তানিয়া।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments