ময়মনসিংহ অফিস: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শান্তিচুক্তি করে পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এরপর টানা তিন মেয়াদে তিনি প্রধানমন্ত্রী থাকার পরও এই শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি। অথচ আন্তর্জাতিক ইউনেস্কো পদক এই শান্তি চুক্তির কারণেই পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন।
সোমবার (৫ জুন) বিকেল ৩ টায় ময়মনসিংহ নগরীর টাউল হল মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর উপলক্ষ্যে বিভাগীয় সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাতের সভাপতিত্বে এবং জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, সিপিবির কেন্দ্রীয় সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও ঢাকসুর সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান, শামসুল হুদা, খাইরুজ্জামান, জেলা সিপিবির সাধারন সম্পাদক শেখ বাহার উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন আরও বলেন, আদিবাসী হাজং গারদের দাবি ছিল আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে আদিবাসী সমস্যা নিয়ে আলোকপাত থাকবে। কিন্তু বাস্তবে এই বাজেটে একটি লাইনও আদিবাসী হাজং গারদের নিয়ে কথা হয়নি। এই অবস্থায় সরকারের উচিত অনতিবিলম্বে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments