নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) এর নারী কর্মীদের মাঝে চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের নারী কর্মীদের মাঝে তাদের স য়কৃত অর্থের চেক হস্তান্তর ও সনদ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের স ালনায় প গড়-১ আসনের সংসদ সদস্য মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া (মুক্তা) প্রধান অতিথি হিসেবে নারী কর্মীদের আত্মকর্মসংস্থান বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোর্শেদ(মানিক), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফা বেগম প্রমুখ। এসময় প্রধান অতিথি ৬০ জন নারী কর্মীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রায় ৭২ লাখ টাকার চেক হস্তান্তর সহ সনদ বিতরণ করেন। একই সময়ে উপজেলার ১০ জন দুস্থ অসুস্থ্য ব্যক্তিকে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৩,০০০/- টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সংসদ সদস্যের প্রতিশ্রুতি পরিবেশ রক্ষা সহ নিরাপদ অক্সিজেন গ্রহণে আটোয়ারীকে সবুজায়ন করতে বৃক্ষ রোপনের অংশ হিসেবে উপজেলার ১৪৬ টি মসজিদে নিম গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। গাছের চারাগুলো ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে সংশ্লিষ্ট মসজিদের ইমামদের হাতে তুলে দেন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া(মুক্তা)। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প গড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , উপকারভোগী সহ গণমাধ্যমকর্মীগণ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments