স্টাফ রিপোটার: রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওটা তাদের পুরোনো কথা। বারবার তারা এসব কথা বলেছেন এবং আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে।
শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতের লোডশেডিং, পানির দাম বেড়েছে, তেল-চাল-ডালের দাম বেড়েছে। সরকার রাষ্ট্রপরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আকাশচুম্বী।
বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদি, ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অতি অল্প সময়ের মধ্যে ক্রিকেটের উন্নয়ন-অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। শুধু ক্রিকেট নয়, তিনি ক্রীড়ার সব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আমাদের এখানে যারা আছেন, তারা সবাই জানেন আরাফাত রহমান কোকো একজন নিরহঙ্কারী মানুষ ছিলেন। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রেখেছে। তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষের সমস্যার কোনো সমাধান হবে না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে লড়াই-সংগ্রাম চলছে তাতে আমরা অবশ্যই জয়ী হব।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments