বিশেষ প্রতিনিধি, রংপুর: কুড়িগ্রামের চিলমারীতে সোনারী পাড়া মীম ছীন বালিকা দাখিল মাদ্রাসার এক ছাত্রীর ফরম ফিলাপ না করায় টাকা ফেরত চাইতে গিয়ে অভিভাবকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেছে মাদ্রাসার সুপার ও তার সন্ত্রাসী বাহিনী।
ছাত্রী অভিভাবক আকরামুল হক জানান, তার মেয়ে মোছাঃ আইরিন খাতুন এর দাখিল পরীক্ষার ফরম ফিলাপের জন্য ৩ হাজার টাকা সুপার নিয়েও ফরম ফিলাপ করে নি। এমনকি ওই ছাত্রীর অন্য মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়ার কাগজপত্র পর্যন্ত দেওয়া হয়নি। এ ছাড়াও মেনেজিং কমিটি গঠনের নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয় করলেও তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে একতরফা ভাবে কমিটি গঠন করা হয়।
অভিভাবক আকরামুল হক তার ফরম ফিলাপের টাকা ও মনানয়ন পত্র ক্রয়ের টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন সময় মামলা হামলার ভয় দেখিয়ে ফেরত পাঠানো হয়।
অবশেষে বৃহস্পতিবার সকালে আকরামুল হক মাদ্রাসা অফিসে টাকা চাইতে গেলে সুপার মোঃ ইস্কেন্দার মির্জা, ভারাটিয়া সন্ত্রাসী হাসান আলী, হোসেন আলী ও ইউনুস আলী তার উপর সন্ত্রাসী হামলা চালালে মারাত্বক ভাবে যখম ও আহত হয়। চিলমারী থানা পুলিশ ঘটনা স্থল থেকে আহত অভিভাবককে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্যকমপেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
অপর দিকে মাদ্রাসা সুপার সম্প্রতি মোটা অঙ্কের বিনিময়ে মাদ্রাসায় নিরপত্তা কর্মী ও ল্যাব সহকারী পদে ২ জনকে নিয়োগ প্রদান করেন। ম্যানেজিং কমিটির ২জন শিক্ষক প্রতিনিধি সদস্যকে কোন প্রকার নোটিশ প্রদান ছাড়াই নিয়োগ প্রদানের কাজ শেষ করোন। ফলে শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments