ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে এবং বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আজ (২৪ অক্টোবর) সকাল ৬টায় সমুদ্র বন্দ্র থেকে ৪৯০ কি.মি. পশ্চিম দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কি.মি. পশ্চিম দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।এটি আরও উত্তরপূর্ব দিকে পগ্রসর ও ঘণীভূত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণীঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে নিকটে সাগর বিক্ষুদ্ধ রয়েছে।
ঘূর্ণিঝড়টির অগ্রগতি অংশের প্রভাবেউত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম ও পায়রা সাত নম্বর, কক্সবাজার ছয় নম্বর এবং মোংলা সমুন্দ্রবন্দকে ৫ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর,ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী লক্ষীপুর, চাদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী ও চরসমূহ সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিন্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত হয়ে জলোচ্ছাসে প্রাবিল হতে পারে।
অতিভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন,রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধ্বস হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments