মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ইউপি সদস্য রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে এসআই সুজন আলী ও এএসআই রাজু আহম্মেদ,মামুনুর রশীদ মামুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইউসুফপুর শ্রীখন্ডী গ্রামে ইকবাল হোসেন এর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে বাজার করা ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ রবিউলকে আটক করে পুলিশ।
সে ইউসুফপুর ৯নং ওর্য়াড ইউপি সদস্য আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।আটককৃত হলেন উপজেলার ইউসুফপুর শ্রীখন্ডীমধ্যপাড়া গ্রামের তোফসেল আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন,আসামী রবিউলকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা রজু দায়ের করা হয় এবং বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments