ডেস্ক রিপোর্ট: দারাজের ১২.১২ ক্যাম্পেইন উপলক্ষে ‘শুরু হলো আসল খেল, বছর শেষে গ্র্যান্ড সেল’ শীর্ষক নতুন ক্যাম্পেইনের মাধ্যমে আকর্ষণীয় ছাড়ের সুযোগ নিয়ে এলো তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ফ্যানরা নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে আকর্ষণীয় এসব অফার গ্রহণ করার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটি ইতোমধ্যে শুরু হয়েছে, চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।
ক্যাম্পেইন উপলক্ষে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে ২৩ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিচ্ছে রিয়েলমি। ডিভাইসগুলো হলো: রিয়েলমি সি৫৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৫১ (৪ জিবি/৬৪ জিবি), সি৫৫ (৬ জিবি/১২৮ জিবি), সি৫৫ (৮ জিবি/২৫৬ জিবি), সি৩০ (২ জিবি/৩২ জিবি), সি৩০এস (৩ জিবি/৬৪ জিবি), সি৩৩ (৪ জিবি/১২৮ জিবি) ও রিয়েলমি ৯ প্রো (৮ জিবি/১২৮ জিবি)। দারাজের গোল্ড পার্টনার হিসেবে যেকোনো রিয়েলমি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন ফ্যানরা।
একইসাথে, তরুণরা ইএমআই সুবিধা, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বিশেষ ছাড় এবং আসল ব্র্যান্ড ওয়্যারেন্টি পাবেন। রিয়েলমির ফোনে আকর্ষণীয় ছাড় পাওয়ার ক্ষেত্রে ফ্যানরা ভাউচার ব্যবহার করতে পারেন।
তরুণদের জন্য লিপ-ফরোয়ার্ড ইনোভেশন নিয়ে আসতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রিয়েলমি। সেরা পণ্য ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রæতি এবং যারা ফোনের ডিজাইনের নান্দনিকতা এবং একইসাথে পারফরমেন্স দুটোকেই গুরুত্ব দেন, সেসব ফ্যানদের জন্য ২০২৩ সালের শেষে আনন্দ অনুভূতি নিশ্চিত করতে চায় রিয়েলমি।
মহান বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষে পছন্দের মানুষকে স্মার্টফোন উপহার দেয়ার সবচেয়ে যথার্থ সময়ে আকর্ষণীয় এই অফার নিয়ে এলো রিয়েলমি।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments