২০২৫ সালের মধ্যে নির্বাচন: ১২ দলীয় জোট

প্রকাশ : 21 Dec 2024
২০২৫ সালের মধ্যে নির্বাচন: ১২ দলীয় জোট

স্টাফ রিপোর্টার: ২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে বিএনপির আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট। তারা মনে করেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে সেটা নানা কারণে আরও বিলম্বিত হতে পারে। তাই নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরী করতে হবে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এ মতামত দেন ১২ দলীয় জোটের নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির পক্ষে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিনা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
এছাড়া ১২ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, শাহদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, শামসুদ্দিন পারভেজ, অধ্রাপক নুরুল আমিন বেপারী, রাশেদ প্রধান,লায়ন মোহাম্মদ ফারুক হোসেন, মাওলানা আব্দুল করিম, অ্যাডভোকেট আবুল কাশেম, মো. লিটন মিয়া, ইমরুল কায়েস প্রমুখ।

সম্পর্কিত খবর

;