সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে প্রবেশপত্র না পেয়ে চলামান এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) পরিক্ষার দিন সকাল ১০টা থেকে কলেজে গিয়ে আন্দোলন করে পরীক্ষার্থীরা। এঘটনায় শহরের দড়িপাড়া প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে তালা লাগিয়ে পালিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
জানা গেছে, জামালপুর শহরের দড়িপাড়ায় বেসরকারিভাবে কয়েক বছর ধরে পরিচালনা হয়ে আসছে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ। পরীক্ষা দেয়ার অনুমতি না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। এবছর শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে নেওয়া হলেও তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড কিছুই হাতে পায়নি তারা। এঘটনায় সকাল থেকে অবস্থান নিয়ে আন্দোলন করেছে ওই কলেজে পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এবিষয়ে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সাথে যোগযোগ করার জন্য কলেজে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকার কল দিলেও তিনি ধরেননি।
জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান জানান, বিষয়টি আমি শুনেছি, প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের কোন অনুমোদন নেই। তবে শিক্ষার্থীরা যদি গতকালও আমাদের জানাতো তাহলেও একটা ব্যবস্থা করা যেত। শিক্ষার্থীরা যোগাযোগ করেলে বোর্ডের সাথে কথা বলবো। লিখিতভাবে আবেদন বা অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments