জাতীয় সংসদের সামনে মিডিয়া ব্যক্তিবর্গের কর্মসুচিতে বিএনপি'র কোন সম্পর্ক নেই

প্রকাশ : 31 Jul 2024
জাতীয় সংসদের সামনে মিডিয়া ব্যক্তিবর্গের কর্মসুচিতে বিএনপি'র কোন সম্পর্ক নেই

ডেস্ক রিপোর্ট:  গতকাল ৩১ জুলাই ২০২৪, ‘শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আজ ০১ আগষ্ট ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় সংসদের সামনে মিডিয়া ব্যক্তিবর্গের সাথে উপস্থিত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ উল্লেখ করে কে বা কারা আমার স্বাক্ষর জাল করে গণমাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে তার সাথে আমি নিন্ম স্বাক্ষরকারীর কোন সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরুপে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল গণমাধ্যমে প্রেরিত উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে জনগণ ও দলের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।  

বিএনপি সহ-দফতর সম্পাদক এ্যাডঃ মোঃ তাইফুল ইসলাম টিপু আজ (০১ আগষ্ট ২০২৪) এক প্রতিবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।




সম্পর্কিত খবর

;