কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় রাতভর বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে, দানা পায়রা সমুদ্রবন্দর থেকে এখন ৪৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে দিনমজুর, মিস্ত্রি ও নির্মাণ শ্রমিকরা ঘর থেকে বের হতে পারেনি। রাস্তাঘাটে যানবাহন চলাচলও ছিল কম। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উপজেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও বেড়ে গেছে। একই সাথে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, ঘূর্নিঝড় দানা’র প্রভাবে উপক‚লীয় এলাকা দিয়েঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্নিঝড় দানা মোকাবেলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টার সহ সিপিপি সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্র¯Íত রেখেছে জেলা প্রশাসন।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা আক্তার জাহান সাংবাদিকদের জানান, উপক‚লে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে নদ-নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments