উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা- উজিরপুর সড়কের পরমান্দসাহ গ্রামের শহীদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক এক প্রবাসী নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিটের সমায় উজিরপুর থেকে ডাবেরকুল যাওয়ার পথে পরমানন্দসাহা গ্রামের শহিদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা মাহিন্দ্রার সাথে সজোরে ধাক্কা লাগলে এ সময় মোটরসাইকেল চালক প্রবাসী জহিরুল ইসলাম স্বপন (৩২) এবং আরেক যুবক মোটরসাইকেল আরোহী মোঃ জসিম উদ্দিন গুরুতর আহত হন। এসয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম স্বপনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে প্রেরণ করেন।
স্বপন চিকিৎসাধীন অবস্থায় অনুমান বিকেল ৫ টার সময় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত জহিরুল ইসলাম স্বপন পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোবারক বেপারীর ছেলে।
আহত জসিম বামরাইল ইউনিয়নের মোরাকাঠি গ্রামের রুহুল আমিন রাড়ীর ছেলে। মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments