ডেস্ক রিপোর্ট: করোনা মহামারিকালে ক্ষতিগ্রস্ত হকারদের আর্থিক সহায়তার দাবি ও সিটি কর্পোরেশনের নামে চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে আজ সকাল ১১টায় সদরঘাট ফুটওভার ব্রিজের নিচে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সদস্য আনিচুর রহমান পাটোয়ারী। বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম সমীর, সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, আফসার আলী, শাহিনা আক্তার, রাকিব হোসেন, দ্বীন ইসলাম, আদু মিয়া প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারির লকডাউনের সময় সরকার কর্মহীন হকারদের প্রণোদনা ও বিনা সুদে লোন প্রদানের ঘোষণা দিলেও বাস্তবে কোনো হকার সরকারি প্রণোদনা ও ব্যাংক লোন পায়নি। লকডাউনের সময় হকার শ্রমিকরা তাদের ব্যবসায়িক পুঁজি শেষ করে ফেলে বর্তমানে পুজির অভাবে ব্যবসা করতে পারছে না। এই সংকটের সময় হকারদের ব্যবসার পুঁজির জন্য বিনা সুদে ৫০ হাজার টাকা ব্যাংক লোনের দাবি করেন।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, লকডাউন শেষে রাজনৈতিক ছাত্রছায়ায় স্বার্থন্বেষী মহল সিটি কর্পোরেশনেরনামে ফুটপাতে চাঁদাবাজি করছে। নেতৃবৃন্দ এই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় এই চাঁদাবাজদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে হকার্স ইউনিয়ন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments