প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল নয়টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে প্রশাসন ভবন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ রঙ বেরঙের কুলা, পাখা, মুখোশ, ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলা ও বিজ্ঞান অনুষদের মধ্যে বটমুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. কামাল উদ্দিন, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল, প্রফেসর ড. তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ড. শফিকুল ইসলাম, ড. আমজাদ হোসেন, ড. মুরশিদ আলম, সহকারী অধ্যাপক সাহিদা আক্তার আশা, সাহাবুব আলম, শরিফুল ইসলাম জুয়েল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এএইচএম আলী হাসান ও প্রধান প্রকৌশলী (ভারঃ) মুন্সী মোঃ তারেকসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments