নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার ধামোর ইউনিয়নের দলুয়া বাড়াগাঁও গ্রামের মৃত তফির উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ রহিম উদ্দীন (৭২)( গেজেট নং-৮৬৩, মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০৩১৭) শনিবার (২৫ নভেম্বর) রাত প্রায় ২:৩০ মিনিটে বার্ধক্য ও অসুস্থ্যতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে মৃত্যু বরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২স্ত্রী,২পুত্র ও ২ কন্যা সন্তান , আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৫ নভেম্বর) বেলা ২ : ৩০ মিনিটে তার জন্মস্থান উপজেলার রাধানগর গ্রামের জাফরপাড়া জামে মসজিদ মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা’র নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দীনকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সম্মাননার পর ওই মাঠে জানাযার নামাজ শেষে পাশর্^বর্তী কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments