স্টাফ রিপোর্টার: পর্যবেক্ষকদের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনকে দেখতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তারা অসততা দেখালে নির্বাচন সুষ্ঠ হবে না। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি ভুলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় নির্বাচন কমিশন (ইসি) । নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পর্যবেক্ষকদের মাধ্যমেই নির্বাচনকে দেখতে চায় ইসি। তারা অসতাত দেখালে নির্বাচন সুষ্ঠু হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশীরা খুব বেশি রাজনীতি সচেতন। তাই পর্যবেক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হবে তারা যেন পক্ষপাতমুক্ত হয়।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আমেরিকার কনটেক্সে বাংলাদেশকে ভাবলে হবে না। বাস্তবতা অনুযায়ী কাজ করতে হবে। ইসির এজেন্ডা একটাই ক্রেডিবল, স্বচ্ছ নির্বাচন করা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সংলাপ করছে ইসি। এরই অংশ হিসেবে আজ ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments