মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ঠা আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্ধশতাধিক নেতৃবৃন্দ দের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সেখানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, সহ সভাপতি রেজানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সহ জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এরপর জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments