সুমন আদিত্য, ময়মনসিংহ অফিস: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২১ মে) সকালে পৌর এলাকার মুলবাড়ী এলাকার তালুকদারবাড়ী রেলওয়ে ক্রসিং এর ৪০০ গজ উত্তরে ঘটনা ঘটেছে। গেটম্যান বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ৩৮ (থার্টি এইট) ডাউন ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ সুরতহাল রিপোর্ট করে জেলা মর্গে পাঠানো হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ।
জামালপুর জিআরপি থানার এসআই সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্ত করে পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments