ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইজাজুল হক (১৫) নামক এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ইজাজুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। আসর নামাজের পর কাউকে না জানিয়ে বাড়ির দক্ষিণ পাশের ঘাটলায় বর্ষার পানিতে গোসল করতে যায়। সন্ধ্যার সময় ঘরে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে সন্দেহবশত বাড়ির পাশে বর্ষার পানিতে বেড়জাল ফেলে টান দিলে জালে তার মৃতদেহ উঠে আসে। সরাইল থানার পুলিশ উপ-পরিদর্শক বাবুল হোসেন বলেন, কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ইজাজুলের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments