দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সতর্ক অবস্থা জারি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দৌলতপুর সীমান্তে এ সতর্ক অবস্থা জারি করা হয়। ৪৭ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি দৌলতপুর সীমান্তে বিজিবি’র সতর্কাবস্থা জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৭ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি জানান, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোষ্টে কড়া নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে চামড়ার বাজার মূল্য কম হওয়ায় তুলনামূলকভাবে ভারতে বেশী হওয়ার কারনে তা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে সীমান্তে কড়া নজরদারি ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments