উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, মুক্তিযোদ্ধা বেইজ কমান্ডার আঃ ওয়াদুদ সরদার,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ হারুন অর রশিদ, মোঃ আক্রাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সহ সভাপতি মোঃ আলী আহম্মেদ মোল্লা, আঃ হাকিম সেরনিয়াবাদ,সদস্য রবিন্দ্রনাথ দাস, বিউটি খানম প্রমূখ। এছাড়া বেলা ১১ টায় উপজেলা চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments